Author: অর্থনীতি ডেস্ক
Artificial Intelligence এখন শুধু প্রযুক্তির ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, অর্থনৈতিক প্রবৃদ্ধিরও অন্যতম চালিকাশক্তি হয়ে উঠছে। World Bank এর মতে, AI কৃষি, স্বাস্থ্য, শিক্ষা এবং ব্যবসায় উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভারতের Digital Infrastructure এবং তরুণ কর্মশক্তি এই পরিবর্তনের বড় সুযোগ তৈরি করছে। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে দক্ষতা উন্নয়ন, নিরাপদ নীতি এবং প্রযুক্তির সমান সুযোগ নিশ্চিত করা জরুরি।
আগস্ট 2026 এ RBI repo rate 5.25 শতাংশে অপরিবর্তিত রেখেছে এবং neutral নীতিগত অবস্থান বজায় রেখেছে, যাতে পরিবর্তনশীল অর্থনৈতিক পরিস্থিতির ওপর নজর রাখা যায়। GDP বৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে 6.7 শতাংশ করা হয়েছে, অন্যদিকে মুদ্রাস্ফীতির পূর্বাভাস কমিয়ে 5.0 শতাংশে আনা হয়েছে। সুদের হারের পাশাপাশি ব্যাংক ও non bank lender দের ঋণের মূল্য নির্ধারণ প্রক্রিয়া একই ছাঁচে আনার প্রস্তাবও দিয়েছে RBI।
RBI-র নতুন পলিমার নোট — টেকসই, দীর্ঘস্থায়ী এবং পরিবেশবান্ধব মুদ্রার দিকে ভারতের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কেন্দ্রীয় সরকারের অনুমোদনে ১০ ও ২০ টাকার এই নতুন প্লাস্টিক নোট এবার মাঠ পরীক্ষার জন্য বাজারে আসতে চলেছে, যা প্রচলিত কাগজের নোটের তুলনায় বহুগুণ বেশি দিন টিকে থাকবে। জল, ধুলো বা সাধারণ ছেঁড়াফাটার প্রভাব সহজে পড়বে না এই নোটে, ফলে বারবার নোট ছাপানোর খরচ কমবে সরকারের, কমবে পরিবেশের উপর চাপও। বিশ্বের ৬০টিরও বেশি দেশ ইতিমধ্যেই এই প্রযুক্তি ব্যবহার করছে — এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছে ভারতও।
Teja Engineering Industries-এর IPO NSE SME-তে ৯০ শতাংশ প্রিমিয়ামে তালিকাভুক্ত হয়ে বিনিয়োগকারীদের নজরকাড়া রিটার্ন দিয়েছে। ইস্যু মূল্য ছিল ₹২২০, আর লিস্টিং হয়েছে ₹৪১৮-এ।
